নওগাঁতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করবে ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

আসন্ন ১২ই আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশন।

কার্যনির্বাহী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দিনটি শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে এমবিবিএস ডাক্তার ও দক্ষ প্যাথলজিস্ট দ্বারা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হবে।

এবারের যুব দিবসের প্রতিপাদ্য— “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাকীব আল হাসান এক বিবৃতিতে জানান, এই আয়োজনের মাধ্যমে যুব সমাজকে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ ও মানবসেবায় উদ্বুদ্ধ করাই ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের মূল লক্ষ্য।