
বুক অলিম্পিয়াডের দ্বিতীয় মৌসুম উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে `বইপড়ার গল্প-আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় বুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
বুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তালহা সাহাল রাফের সভাপতিত্বে আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুক অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি, লেখক ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুক এবং সাধারণ সম্পাদক সেঁজুতি হাসান।
বুক অলিম্পিয়াড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নওরিন তাবাসসুম মাহিয়া, রেজাউল হক শামীম, জান্নাতুল ফেরদৌস অহনা, শেখ তাহেরা তুলি ও মোনালিসা ইসলাম তাদের নিজ নিজ বইপড়ার অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময় করেন।
উল্লেখ্য, গত ২০ জুন স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে দেশে প্রথমবারের মত বুক অলিম্পিয়াডের জাতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করার পর দ্বিতীয় মৌসুমের বাছাই ও জাতীয় পর্বের প্রস্তুতিকে সামনে রেখে এই আড্ডার আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...