রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় উদ্যোগে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সমাবেশ। জুলাই মাসব্যাপী ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দও।
এই কেন্দ্রীয় সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে সমাবেশে উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন হৃদয়, সাবেক ছাত্রনেতা ওয়ারেস, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, রেজুয়ানুল হক শীষ, জিমি হৃদয়, সিয়াম সরকার, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হৃদয়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যুব, পিজন, ইমরুল, ইমরান, শাহিন, রাসেল সরকার, সোহান, নাইম মোল্লা, রায়হান, জাহিদুল হাসান ও নাঈম ভূইয়া।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দলীয় শৃঙ্খলা বজায় রেখে অত্যন্ত সংগঠিত ও দৃপ্ত পদচারণায় ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত