মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হাফেজ মো.মাহমুদুল হাসান ও মো.জসিম উদ্দিনে'র কবর জিয়ারত করেছেন।জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রের পক্ষে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন। আজ( ৫ জুলাই) সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়ন গিয়ে তিনি জুলাই বিপ্লবের এই বীর শহীদ হাফেজ মো. মাহমুদুল হাসান ও মো.জসিম উদ্দিনে'র কবর জিয়ারত করেন এবং ফুলের তোড়া দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল,সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.মোরশেদুল আলম চৌধুরী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইলউপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, উপজেলা ছাত্র প্রতিনিধি রিয়াদুল হাসানসহ এলাকার ব্যক্তিবর্গগণ ও অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচেতনা ও দেশপ্রেম গড়ে তুলেছে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকরা।উপজেলার প্রশাসনও পৃথকভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
সরাইলে এভাবেই সমৃদ্ধভাবে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র, সাম্য এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় সার্বিক আয়োজনে।উল্লেখ্য যে, শহীদ জসিম(৩৫) অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের জরুন মিয়ার ছেলে।
তিনি ঢাকা গাবতলী এলাকায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। শহীদ হাফেজ মাহমুদুল হাসান(২৬) উপজেলা পাকশিমুল ইউনিয়নের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। তিনি ঢাকা উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ করেন।
ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, ‘শহীদদের অবদান আমাদের জাতির জন্য অমূল্য।ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহিদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে।’
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত