মো. তাসলিম উদ্দিনঃ (৫আগস্ট) মঙ্গলবার বাদ এশা সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসার ' উদ্যোগে জামে মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের সদস্য সচিব মুফতী বোরহান উদ্দিন কাসেমী এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো. মোশারফ হোসাইন।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.মোরশেদুল আলম চৌধুরী, সরাইল সদর বিএনপি সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, এ সময় উপস্থিত ছিলেন, সরাইলউপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল ডিজিটাল হাসপাতালের পরিচালক, হাজী মোহাম্মদ ইউনুস মিয়া।
আলোচনা সভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো.জহিরুল ইসলাম।। শেষে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত ও
আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বক্তারা বক্তব্যে বলেন,'একবছর আগে আজকের এই দিনে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করেছি। যারা গত পনেরো বছর বহু আলেম উলামাকে অন্যায় ভাবে হত্যা করেছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করেছে।
তারা মনে করেছিলো, এটা তাদের বাবার দেশ।এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, যাত্রাবাড়ী এবং শনিরআখরা সহ দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে। এসময় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত