
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৯ আগষ্ট)সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্য গভীর শোক ও ক্ষোভের বিষয়।

তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...