খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকার সভাপতি ও সাজ্জাদ আহম্মেদ আজমল সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি মোঃ মোকারম হোসেন সাবু।
১১'আগষ্ট সোমবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার ও সাধারণ সম্পাদক সোহেল খন্দকার স্বাক্ষরিত প্যাডে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর পারভেজ ও নুর ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম শাওন, প্রচার সম্পাদক মোঃ সবুজ আলী, দপ্তর সম্পাদক ভিক্টর বিশ্বাস চিতা, নির্বাহী সদস্য মোঃ নাজমুল হাসান, সদস্য মতিউর রহমানমোঃ শামিম হোসেন, আশিক আহমেদ বাপ্পি, আসাদুজ্জামান, আকাশ আহম্মেদ ও রাব্বিকুল হাসান রাফি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত