
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো: মাহফুজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, ভানুগাছ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, অর্জুন দেব,শিবদাস দেব শিবু, সঞ্জয় কান্তি দেব প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...