আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বসতঘর থেকে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রাহিম রাফি (২৪)এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা।
জানা যায়,শনিবার(০৯ আগস্ট)দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ বসতঘর থেকে গলা কাটা অবস্থায় রাফির লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাহিম রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে ও মুন্সীবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ।
নিহত রাফির চাচাতো ভাই আব্দুল হাদি চৌধুরী ঝুমন(৩৫)জানান, শুক্রবার রাফির স্ত্রী তাদের সন্তানকে নিয়ে (স্ত্রীর বাবার বাড়ী) বেড়াতে বাড়ী চলে যায়। রাতে বাড়ীতে রাফি ঘরের মধ্যে একাই ঘুমাতে যায়।
এদিকে রাফির বন্ধু ও প্রতিবেশী মাহি আহমেদ জানান, সকালে রাফি ও আমি কাজে যাওয়ার কথা ছিল। রাফি ঘুম থেকে উঠছিলেন না দেখে আমি (মাহি আহমেদ) তাকে ডেকে তোলার জন্য তার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলে যায়।
তখন ঘরের ভিতরে আলো না থাকায় অন্ধকারের মধ্যে রাফিকে ডাকতে ডাকতে কোন সাঁড়া শব্ধ না পাওয়ায় তার বিছানার পাশে গেলে ভিজা কিছু হাতে লাগলে তখন আলো জ্বালাই।
আলো জ্বালিয়ে দেখি রাফির রক্তাক্ত দেহ খাটে পড়ে আছে। তখন সাথে সাথে রাফির পরিবারের সদস্য আব্দুল হাদি কে জানাই। হাদি পুলিশে খবর দেয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এখনো ঘটনাস্থলে আছি লাশ উদ্ধারের কাজ চলমান রয়েছে।
এদিকে এ রির্পোট লেখা পর্যন্ত (বিকাল ৪টায়) মৌলভীবাজারের এডিশনাল এসপি (ক্রাইম) নোভেল চাকমা ও পিবিআইর ইন্সপেক্টর বিকাশ চন্দ্র দাশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত