
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে।
মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি।
বারবার জিজ্ঞেস করলেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় একবৃদ্ধ লোক ঝুলে রয়েছে। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান।
তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো.মাহফুজুল কবীর জানান, চা বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রথমে লাশের পরিচয় মিলেনি পরবর্তীতে মাধবপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...