
তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কেজি প্রতি ৪০ টাকা কমেছে সব ধরনের কাঁচা মরিচের দাম। বর্তমানে দেশি এবং ভারতীয় কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত তিনদিন আগে বিক্রি হয়েছিল ১৬০ টাকায়। আমদানি বেশি এবং বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, দেশের বাজারে বেশ কিছু নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে, এর মধ্যেও কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। কাঁচা মরিচের কেজি ৫০ টাকা থাকলে ক্রেতাদের অনেক সুবিধা হবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সব নিত্যপণ্যের দাম কমে আসবে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা ইসরাফিল হোসেন বলেন, কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। গত এক সপ্তাহ আগে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেশি- সেই সাথে ভারত থেকে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের তিনদিনে ১৩ ট্রাকে ১৩২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী