
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিন।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নবীনগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ।
মতবিনিময় সভায় এডভোকেট মতিন বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছি।” তিনি জানান, ২০১৩ সালে বার কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সততার বিষয়ে কিছু বলবো না, সেটা আপনারাই বিচার করবেন। তবে ত্যাগের কথা বলতে গেলে বলবো, আমি দলের জন্য বহু কষ্ট করেছি। মামলা-হামলা সহ্য করেছি, ধানক্ষেতে লুকিয়ে রাত কাটাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “জনপ্রিয়তা অর্জনের জন্য সময় দরকার। আমি চেষ্টা করবো আগামী দিনে জনগণের একজন সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে।”
এডভোকেট মতিন বলেন, “আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন এবং জনগণের অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতা ব্যবহার করে নবীনগরের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যদি আমি সংসদ সদস্য হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক স্যাটেলাইট শহরে রূপান্তর করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, দৈনিক কালবেলার নবীনগর প্রতিনিধি মোঃ শাহনূর খান আলমগীর, দৈনিক বাংলা প্রতিনিধি জামাল হোসেন পান্না সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...