
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইংল্যান্ড ভিত্তিক সহায়তাকারী সংস্থা ইস্ট হ্যান্ড এর সহায়তা ও শমশেরনগর হাসপাতালের ব্যবস্থাপনায় মৌলভীবাজার অন্ধকল্যাণ সমিতির বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকরা সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের সেবা গ্রহণ করেন।
শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ‘২ দিন বিভিন্ন এলাকায় প্রচারণা করায় রোগীরা আগে থেকেই নিবন্ধন করে সোমবার শমশেরনগর হাসপাতাল এসে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার আব্দুল মানান, ডাক্তার ইমরান আহমেদ ও ডাক্তার মোজাহের হোসেনের নেতৃত্বে ৩ শতাধিক রোগীদের সেবা প্রদান করা হয়। ডাক্তারদের সহযোগীরা ছিলেন শুকুর মাহমুদ, সুমন মিয়া, মিলিয়া বেগম, সুজন ও মোস্তাকিম মিয়া।
ডাক্তার মোজাহের হোসেন বলেন, খুবই সুন্দর পরিবেশে ও ভালো ব্যবস্থাপনায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর থেকে ছানি পড়া ৫৫ জনকে বাছাই করে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক