পাঠাকাটায় কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া, নকলা: জুলাইয়ের গণজাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, পাঠাকাটা শাখার আয়োজিত একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে একটি নিম গাছ রোপণ করা হয়, যা পরিবেশ রক্ষার প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা।

আরও উপস্থিত ছিলেন ৬ নং পাঠাকাটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন মিন্টু, বিএনপি সভাপতি মফিদুল ইসলাম, সহ-সভাপতি আয়নাল হক, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান লিটন, এবং ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা সাখাওয়াত হোসেন।

এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংক পাঠাকাটা শাখার ব্যাবস্থাপনা পরিচালক মোঃ শাকির মিয়া, ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের কৃষি ব্যাবস্থাপনা পরিচাল মোঃ শাকির মিয়া বলেন, জুলাই গণ অভ্যর্থুানে যারা শহিদ হয়েছেন তাদের স্মরনে এ কর্মসূচি পালন করা হয় তিনি আরো বলেন গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানবজীবন টিকিয়ে রাখার অন্যতম উপাদান।

আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া হলো।