
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আগামীকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫) প্রথমবারের মতো তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাসিরাবাদ গ্রামে আগমন করছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে ৮টায় ঢাকার বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছাবেন।
দুপুর ১২টায় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। নদীভাঙনের শিকার অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। জানা যায়, তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
বিকেল ৩টায় নবীনগরের শ্যামগ্রামে নাসিরাবাদ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। পরে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন।
স্থানীয়দের মতে, উপদেষ্টা শারমীন এস মুরশিদের এ সফর নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের জন্য আশার আলো হয়ে আসবে। মেঘনা নদীর তীব্র ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকার সব উপায় হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব।
এমন এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, “আমার চোখের সামনে ভিটেমাটি নদী গিলে খেলো। এখন কোথায় যাবো? যদি সরকার পাশে দাঁড়ায়, তবে আবার নতুন করে ঘর বাঁধতে পারবো।”
এ সফরের মাধ্যমে নদীভাঙনের শিকার মানুষদের পুনর্বাসনে নতুন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও অনেকের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজিব চৌধুরী জানান, “মাননীয় উপদেষ্টাকে বরণ করে নিতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী