
চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করবেন তিনি।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা
গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম হতাশা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হকিতে বাংলাদেশের চরম...
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীনের কাছে সমান...
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের লাগাম টানতে পারবে
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের লাগাম টানতে পারবে
নকলায় ৬২ পিস ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক
নকলায় ৬২ পিস ইয়াবাসহ বিএনপি নেতার...
দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
দুপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন