
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন– মো. টুটুল হাওলাদার (৪৮), শ্রী দিলীপ চন্দ্র ঘোষ (৫০) ও মো. শাহিনুর রহমান শাহিন (৩৩)। এছাড়া ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মো. ইয়াসিন (২৫) ও মো. বাবুল মিয়া (৪৫)-কে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় হাতেনাতে আটক করা হয় পাঁচ ব্যক্তিকে। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী শাস্তি দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রশাসনের একাধিক অভিযানের পরও থামছে না বালু খেকোদের দৌরাত্ম্য। চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের ভিত্তিতে জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরেও প্রভাবশালী কয়েকটি চক্র রাতের আঁধারে নদী, খাল, ছড়া ও গারো পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “আমাদের নিয়মিত অভিযানের ফলে অবৈধ বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...