তুরাগে ফেনসেডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

রাজধানীর তুরাগ থানা এলাকা ৩১২ বোতল ফেনসিডিলসহ নাগর হোসেন (৩২) ও শিমুল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

আজ সোমবার দুপুর পৌণে ১টার দিকে তুরাগ থানার ধউর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুরাগ থানাধীন ধউর চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে করে ফেনসেডিল বস্তাবন্দি করে ধউর পুলিশ চেকপোস্ট অতিক্রম করবে বলে খবর আসে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাথে সাথে এস,আই মামুনুর রশিদ ও এস আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম পাঠিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত নাগর হোসেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের ছেলে এবং শিমুল একই জেলার সোহেল রানার ছেলে । আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা দায়ের করা হয়েছে।