তারেক রহমানের ৩১ দফা কল্যাণমুখী রাষ্ট্রের পথে রূপরেখা – মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১১ জুলাই ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

নাহিদ হাসান,নওগাঁঃ নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেছেন, “তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি কল্যাণমুখী রাষ্ট্রের পথে সুনির্দিষ্ট রূপরেখা।”

১১ জুলাই শুক্রবার নিয়ামতপুর উপজেলার গাবতলী হাটে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন,এই ৩১ দফার মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।