
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। ‘গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা’, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা’ এবং ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১২ জুলাই) রাতে, ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিনে সারা দেশের সব জেলা ও মহানগরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে।
এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ছাত্রদলের ভাষ্য মতে, সরকারের সহায়তায় চলমান গুপ্ত সংগঠনসমূহ শিক্ষাঙ্গনের পরিবেশকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ছাত্রদল রাজপথে নামছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...