
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দির পৌর এলাকায় দিনেদুপুরে শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। এ ঘটনায় প্রণব কুমারের ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৮১ হাজার টাকা চুরি হয়েছে।
রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার পৌর এলাকার সাহাপাড়ায় এ ধরনের ঘটনা ঘটেছে। জানা গেছে, শিক্ষক প্রণব কুমার প্রতিদিনের মতো রবিবার সকাল ৯ টার দিকে তার বাসার মূল গেইটে তালা লাগিয়ে স্কুলে যায়। তার স্ত্রী সবিতা রাণী সাহাও সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চাকুরী করেন।
তিনিও সকাল ৮ টার দিকে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ফলে বাসায় কেউ না থাকার সুযোগে শিক্ষক প্রণব কুমারের বাসার একটি জানালার গ্রীল কেটে চোর বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করে ঘরে গচ্ছিত ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৮১ হাজার টাকা চুরি করে চোর পালিয়ে যায়।
শিক্ষক প্রণব কুমার বলেন, বিকাল ৪ টার দিকে আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার বাসার সকল জিনিসপত্র তছনছ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে দেখি আমার গচ্ছিত ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৮১ হাজার টাকা চুরি হয়েছে। আমার মেয়েকে নতুন বিয়ে দিয়েছি। তাকে স্বর্ণালঙ্কার দেয়ার কথা ছিল।
আমার সারা জীবনের সঞ্চয় একেবারেই শেষ হয়ে গেল। এখন আমার মেয়েকে এবং তার শশুরবাড়ীর লোকজনকে কিভাবে বোঝাবো।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...