সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এরমধ্যে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং এরপর জুলাইযোদ্ধাদের অনুভূতি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান উপদেষ্টা বরাবর জুলাই যোদ্ধারা এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত