মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সৈয়দ টুলা গ্রামে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সরাইল উপজেলার সৈয়দ টুলা গ্রামে এই আয়োজন দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। লাঠি খেলা ছিল আয়োজনের মূল আকর্ষণ। দর্শকের সমাগমে এলাকাটি যেন পরিণত হয় জনসমাবেশে।
তরুণ প্রজন্মকে লাঠি খেলার সাথে সম্পৃক্ত ও মাদকাসক্ত থেকে দূর করতে এ আয়োজন বলে জানান আয়োজকেরা।
শুক্রবার( ১১ জুলাই) বিকালে সৈয়দ টুলা পশ্চিম পাড়া ভোলন স্মৃতি লাঠি খেলা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। লাঠি খেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন লাঠিয়াল বাহিনী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলান মাহমুদ আলী, সরাইল সদর বিএনপি সভাপতি মো. কাজল মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন মাষ্টার, সালিশ কারক মো.সিদ্দিক আলী, উপজেলা জাসাস সভাপতি মো.রিপন ঠাকুর, মো. মিজান মিয়া, মো. জাহাদ আলী, খেলার সভাপতি করেন সালিশ কারক মো. নুরুল হক মিয়া,বক্তারা বলেন,লাঠি খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্যে অন্যতম।

মানুষের প্রয়োজন থেকে উদ্ভব হয় এ খেলাটি। একসময় ছিল জনপ্রিয়তার তুঙ্গে। মনের খোরাক মেটাতে এখনো এই খেলার কদর কমেনি সাধারণ মানুষের কাছে। তারই প্রমাণ মিলল উপজেলা সৈয়দ টুলা গ্রামে। হাজারো দর্শকের মাঝে লাঠি খেলার বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত দেখান এলাকার বিভিন্ন স্থান থেকে আসা লাঠিয়াল বাহিনী। আত্মরক্ষা ও শারীরিক ভারসাম্য রক্ষায় লাঠি খেলার গুরুত্ব দেখানো হয় এই প্রদর্শনে।
অন্যান্য খেলার মতোই লাঠি খেলাতে রয়েছে আনন্দ। একত্রে সামনের বিপদকে মোকাবেলা করার দীক্ষাও রয়েছে এই খেলায়। লাঠিয়াল খেলার কয়েক জন বলেন, ফুটবল ক্রিকেটের পাশাপাশি লাঠি খেলায় রয়েছে আনন্দ। ঠিকমতো কৌশল রক্ত করতে পারলে এটি শারীরিক ও মানসিক উভয় দিক থেকে আনন্দদায়ক। আমাদের গ্রামের বিভিন্ন বয়সের তরুণ ও সাধারণ মানুষকে নিয়ে তৈরি করেছি লাঠিয়াল বাহিনী।
এই খেলায় আমার লাঠিয়াল বাহিনীও খেলা প্রদর্শন করছে। আমাদের খুব ভালো লাগছে। নিয়মিত এমন আয়োজন ও লাঠিয়াল বাহিনীদের পৃষ্ঠপোষকতা দেওয়া হলে এই খেলা আবারো নবরুপে ফিরে আসবে।
খেলা দেখতে এসেছিলেন প্রবীন অনেক দর্শক, খেলা দেখতে দেখতে কথা হয় তাদের সাথে, তারা বলছেন, এই লাঠিখেলার দেখার পর থেকে আবারো ছোটবেলার সেই সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। এক সময় আমরাও লাঠিখেলা খেলেছি। কিন্তু এখন বয়স হয়ে যাওয়ায় আর খেলতে পারি নি। তবে এখন এই খেলা দেখে অনেক ভালো লাগছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত