
মো. তাসলিম উদ্দিন সরাইল(( ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন পূর্ব ঘোষণা ছাড়াই অরুয়াই আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
বুধবার (৩০জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা’র অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ ও চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে যান।
তিনি পরীক্ষা ‘র কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষা ‘র হলের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধাকে সরাইল -২ পরীক্ষা ‘র হলে উপস্থিত না পেয়ে দায়িত্ব অবহেলার দায়ে চলতি দায়িত্ব থেকে অপসারণ করেন।
পরে অত্র কলেজের ইংরেজি শিক্ষক (বিভাগীয় প্রধান) সহকারী অধ্যাপক মো. এলাই মিয়াকে পরীক্ষা ‘র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান করেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরীক্ষার নিয়ম অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থাকা বাধ্যতামূলক।
কোনো কারণে কোনো কর্মকর্তা অনুপস্থিত থাকলে, তার পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব প্রদান করতে হয়। তিনি বলেন,ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য তাকে যে,এছাড়াও একই দিনে তিনি অরুয়াইল বাজার মাদ্রাসা ও জামে মসজিদ পরিদর্শন করেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিকায়নে একটি কম্পিউটার প্রদানের ঘোষণা প্রদান করেন। পরে রাণীদিয়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...