
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা কালিকচ্ছে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত সাড়ে ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া ব্যবসায়ীর নিজবাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে রাত ১টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসা অবস্থায় মারা যান।
নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা কামাল। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারের বিকাশ ও কনফেকশনারী ব্যবসায়ী এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়া ছেলে।
পৈতৃক বাড়ি চাঁদপুর হলেও বর্তমানে ক্রয় সূত্রে পরিবার নিয়ে কালিকচ্ছ মধ্যপাড়ার বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে।নিহতের ভাই আবু বকর জানান, বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়।
পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১ টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরশেদুল আলম চৌধুরী বলেন, রাতে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...