
‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ১০ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যে গাছের চারা তুলে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।
রবিবার (২০ জুলাই) দিনব্যাপী উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজসহ নানা প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ ভাবনায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
চারাবিতরণ অনুষ্ঠানে গ্রীন ভয়েসের লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, গ্রীন ভয়েসের লালপুর শাখার সভাপতি সজিবুল হৃদয়, সাধারণ সম্পাদক আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম প্রমূখ।

এ বিষয়ে গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান বলেন, ‘পরিবেশ রক্ষায় আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটি লালন-পালন করুক।
আজ ১০ হাজার শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি। আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে শুধু গাছ নয়, দায়িত্ব তুলে দিচ্ছি। এটা আমাদের সবুজ আন্দোলনের এক বড় পদক্ষেপ।
মন্তব্য লিখুন
আরও খবর
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা...
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নতুন রাজনৈতিক কৌশল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের...
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে: রাষ্ট্রপতি
দুর্নীতির কারণে সমবায় সমিতি ধ্বংস হয়েছে:...
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত
গাজায় ২৫০ যুগলের গণবিয়ে অনুষ্ঠিত