মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন,বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি, নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেনি।
বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা হয়েছে, এমনকি অনেকেই স্বজনের জানাজায়ও অংশ নিতে পারেননি। শুক্রবার (১৮ জুলাই ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে বিএনপির কালো ব্যাজ ধারণও মৌণমিছিল শেষে উপজেলা চত্বরে পথসভায় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমরা অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে মাথা নত করিনি। পরিচয় লুকিয়ে রাজনীতি করি নাই।
জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়।তিনি বলেন,এই দলকে (বিএনপি) যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন।শেখ হাসিনা পারে নাই।
শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে।মানুষ যাকে ভালবেসে ভোট দেবে সেই এমপি হবে।
রুমিন ফারহানা বলেন, ‘অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে।এতে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল, মো. মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত