শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ ব্রঙ্কসে লতিফি হ্যান্ডস চ্যারিটির মাহফিল অনুষ্ঠিত। গত ২৩শে জুলাই বুধবার রাতে ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে লতিফি হ্যান্ডস চ্যারিটি ইউএসএর উদ্যোগে অর্থ তহবিল সংগ্রহের জন্য দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন শাহেবজাদা মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলী। সংগঠনের জেনারেল সেক্রেটারি সাহেবজাদা মাওলানা গোফরান আহমেদ চৌধুরী ফুলতলী ও মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী তারা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামীম আহমদ,ডাঃ হেলাল উদ্দিন,সিপিএ জাকির হোসেন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি আব্দুস শহীদ,সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত,মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী,লোকমান হোসেন লুকু,রিজু আহমেদ,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ফুলতলী হ্যান্ডস চ্যারিটির বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের উপর দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
ফুলতলী হ্যান্ডস ইউএসএর কার্যনির্বাহী পরিষদের সভাপতি মাওলানা আব্দুর নুর,সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম শাহেদ,কোষাধ্যক্ষ খালেদ মিয়া,কো-অর্ডিনেটর রোকন হাকিম,সদস্য ডাঃ হেলাল উদ্দিন,হাফেজ কাওছার আহমদ,মোঃ মাহবুবুর রহমান,হোজেফা আহমেদ,রোমান আহমেদ কে পরিচয় করিয়ে দেওয়া হয়। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত