পাইকগাছা সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ১১ জুলাই ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, লিনজা আক্তার মিথিলা, ফারিয়া সুলতানা, মাইসা ছামিহা জুঁই, মাসুমা পারভিন, তৃষা বিশ্বাস, আলম হোসেন প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর