মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলায় তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় ১৬০০ টি পরিবেশ বিধ্বংসী আকাশমনি ও ইউক্যালিপটাসের গাছের চারা জব্দ করে ধ্বংস করা হয়েছে।
(০১লা জুলাই ২০২৫) মঙ্গলবার দুপুরে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার ঝিটকা দফাদার পাড়া নার্সারি, বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারী ও সম্পা নার্সারিতে অভিযান পরিচালনা করেন।
উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অভিযান পরিচালনা করেন ইউএনও । এ সময় প্রায় ১ হাজার ৬০০ টি পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করা হয়।।
তারপর ঘটনাস্থলেই জব্দকৃত গাছের চারাগুলি ধ্বংস করা হয়।হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান অভিযান কালে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার এ বিষয়ে বলেন, পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ।
তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত