
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনি বাজার গ্রামীণ টাওয়ার এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিচয় পাওয়া গেছে।তিনি উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪৫)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আড়াইআনি বাজার এলাকার গ্রামীণ টাওয়ারের পাশে একটি পরিত্যক্ত ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...