জামাল হোসন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাডিয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের (সমষপুর মৌজায়)দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।বুধবার দুপুর ১২টায় নবীনগর থানার সহকারী কমিশনার(ভূমি) খালেদ বিন মুনসুর এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় রাস্তার পাশে গড়ে তুলা একটি বসত বিল্ডিং ও তিনটি টিনের ঘরকে গুড়িয়ে দেওয়া হয়। এসময় ক্ষতিগ্রস্ত মালিকদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

ক্ষতিগ্রস্ত মালিক হোসেন মিয়া বলেন,"আমার প্রতি অবিচার করা হচ্ছে। খাস শুধু আমার জায়গায় আছে বিষয়টি এমন না,অন্যদের জায়গাও সরকারি খাস জমিতে পড়েছে তাদের স্থাপনা ভাঙা হচ্ছে না কেন?এতে বুঝা যায় মুখ দেখে দেখে স্থাপনা ভাঙা হচ্ছে।"
অভিযান সম্পর্কে জানতে চাইলে নবীনগর থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট খালেদ বিন মুনসুর বলেন,আমরা সমষপুর মৌজায় সরকারি খাস জমি ৯.৫(সাড়ে নয়)শতক উদ্ধার করেছি।অভিযোগের ভিত্তিতে সরকারি খাস জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত