
আমিনুল ইসলাম আহাদঃ ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে সোহাগ নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র জনতা।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মুহাইমিনুল আজবিন,ও শাহীন সহযোগিতায় ছাত্র সমাজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সন্ত্রাস চাঁদাবাজ ‘ বন্ধের ও সোহাগ হত্যার বিচার ‘হত্যাকারীদের ফাঁসি দাবিতে মানববন্ধন মিছিল করেন , ‘রাষ্ট্র কেন নীরব?’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “সার্বজনীন চিকিৎসা সুবিধার স্থানে যেখানে একজন মানুষের প্রাণ রক্ষা পাওয়ার কথা, সেখানে সোহাগকে পিটিয়ে হত্যা করা আমাদের সকলের নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি হুমকি। আমরা আর নিরব থাকব না।”
বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরও এখনো দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা প্রমাণ করে, রাষ্ট্র ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি অবিলম্বে সোহাগ হত্যার বিচার না হয়, তাহলে সারা দেশে ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামবে।”
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...