সালাহ্ উদ্দিন, লালপুর ( নাটোর) : নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, জুলাই শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। যে কোনো কাজে নিজেকে আত্মত্যাগের মতো মহৎ কাজ শুধুমাত্র প্রকৃত ত্যাগীরাই করতে পারে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নাটোর সদর হাসপাতাল কনফারেন্স রুমে নাটোর সিভিল সার্জনেরর আয়োজনে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ত্যাগী কর্মী নিজেদের রক্ত বিলিয়ে নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছিল। আমরা নতুন বাংলাদেশে জুলাই শহীদদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান করেন। এবং রক্তদানের মত মহৎ কাজে সম্পৃক্ত হতে সকল নাগরিককে অংশগ্রহণের আহ্বান করেন তিনি।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্যে দেন- নাটোর জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সহকারি কমিশনার মো. রাসেদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মো. আনোয়ারুল আজিম, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নিলা হাফিয়া।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন লাবু, আধুনিক সদর হাসপাতাল নাটোরের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত