জয়পুরহাটের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ , ২০ জুলাই ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

জয়পুরহাটের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পারফরম্যান্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম প্রকল্পের আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২০ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০ জনসহ মোট ৪০ জন সেরা শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।