
চীনের বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বেইজিংয়ের মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিং জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ৮০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। স্কুল বন্ধ রাখা হয়েছে, নির্মাণকাজ ও সব ধরনের আউটডোর পর্যটন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
চী নের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রাণহানি কমানো যায়।
এদিকে, গত সপ্তাহান্ত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত সোমবার আরও তীব্র হয়। বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১৯৫৯ সালে নির্মিত বেইজিংয়ের মিয়ুন জেলার একটি জলাধারের পানি ধারণক্ষমতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সেখান থেকে পানি ছাড়া হয়েছে। এর ফলে নিচু এলাকায় নদীগুলোর পানি বাড়ছে এবং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক