অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ৭ জন কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এস আই মো. খালেকুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ গাজীপুর মহানগরের বাসন থানার বাড়ীয়ালী নলজানী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রবিবার রাত পোনে ২টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. মোস্তফা ( ৪২), সারোয়ার জাহান শান্ত ( ২৭), নূর মোহাম্মদ (৩৪), সাইফুর রহমান ( ২৫), মো. ফারুক শেখ (৪৮) , মো. সেলিম (৪৫), মো. জুয়েল (২৭)। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২ টি পিস্তল, ২ টি চাপাতি, ৩ টি চাকু ও একটি মাইক্রোবাস আটক করা হয়।
ডাকাতির প্রস্তুতির সময় ১০/ ১২ জনের মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় এস আই খালেকুজ্জামান সাথে থাকা পুলিশ ও বাসন থানার ডিউটিরত পুলিশ ডাকাত ধরে ফেলে। ডাকাতদের সাথে থাকা অন্য অজ্ঞাতনামারা পালিয়ে যায়।
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের উপ - কমিশনার মো. মহিউল ইসলাম ৭ ডাকাত গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত