হাসান মিয়া, নকলা: বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ফরহাদ ক্যাডেট একাডেমি, নকলা শাখা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নকলা উপজেলার ফরহাদ ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে ধারাবাহিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে নাজমুন নাহার ইলমা, রওনক হাসান রনক, রাফিয়া হক সায়েরা এবং মোমতাহিনা সোহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদ ক্যাডেট একাডেমি, নকলা শাখার প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, পরিচালক আমিনুল ইসলাম লিমন, সহকারী শিক্ষক মাহবুবুল আলম মাসুম, সহকারী শিক্ষক হাসান মিয়া, মো. আসলাম আলী এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিবেশ সচেতনতামূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত