• জাতীয় প্রধান সংবাদ
  • অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। এ সময় নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

তিনি বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।