
এস এম রুবেল (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জয়পাশা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’-এর সেমিফাইনাল খেলা। সোমবার (১ জুন) বিকেলে ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় এ খেলা।
উক্ত সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় আলফাডাঙ্গা ফুটবল একাদশ ও সালথা উপজেলার কাকদী ফুটবল দল। মূল সময়ের মধ্যে দুই দলই দুটি করে গোল করে ম্যাচে সমতা আনে। পরবর্তীতে ট্রাইব্রেকারে আলফাডাঙ্গা দল জয় লাভ করে এবং ফাইনালে ওঠে।
প্রচণ্ড উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখতে মাঠে ছিল উপচে পড়া দর্শক। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের করতালি ও উল্লাস মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিনা মো. সাইফুল আলম টুটুল।
সভাপতিত্ব করেন পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) বুরহান উদ্দীন, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দীন সৈকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার শামীম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহবুব হাসান সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রাণী বেগম, ইউপি সদস্য আলম মাতুব্বর, রুবেল মিনা প্রমুখ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...