হানিফ আহমেদ মেঘনার ভাঙ্গন নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ১ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মেঘনা নদীর ভাঙ্গনে কাঁদছে হাজারো মানুষ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী অসংখ্য মানুষ,বসতভিটা ও স্থাপনা।

আজ (রোববার) সাড়ে তিনটায় দেওয়া একটি ফেসবুক পোস্টে সরাইল উপজেলা পরিষদ অপঃ ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ লিখেছেন, এতোদিন ভাবতাম আমরা পানিশ্বরবাসী অবহেলিত আজ ৭ টি বচ্ছর দরে ভাংগনে মুখে হাজারো পরিবার সর্বশান্ত, নাম মাএ কিছু জিওব্যাগ ছাড়া আর কিছুই জুটেনি, ভাগ্যের কি নির্মম পরিহাস একটি বেড়িবাঁধের জন্য ৭ বছর কতো শত নেতা,কতো সরকারি অফিস গুরেছি কিন্তু আশার বাণী ছাড়া আর কিছু হয়নি দিন যতো যাচ্ছে আমরা ততোই সর্বশান্ত হচ্ছিতার মধ্যে নতুন করে আবার অসাধু মহলের আগ্ররাসনে নতুন আতংক, আজ মনে হচ্ছে আমরা শুধু অবহেলিতই না আমরা অসহায় ও বটে,এই ভাংগ এলাকায় জোরপূর্বক ভাবে ভৈরব এর কিছু অসাধু ব্যবসায়ী অসংখ্য ড্রেজার দিয়ে লাখ লাখ ফুট বালু উত্তলন করে যাচ্ছে বালু উত্তলনের কারণে আজ ২ দিন দর ভাংগনে যে প্রবণতা বেড়েছে কিছু দিনের মধ্যে গ্রাম গুলো থাকবে না,আমি কিশোরগঞ্জ ও ব্রাক্ষনবাড়িয়া প্রশাসনকে বিনিত অনুরোধ জানাই বিষয় গুলো সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিন আমাদের কে বাঁচান,অবহেলিত মানুষ গুলো আজ তাদের কাছে অসহায়।

আমার সকল প্রিয় মানুষের প্রতি অনুরোধ পোস্ট শেয়ার করে সকলের কাছে তুলে ধরোন।(হানিফ আহমেদ অপঃ ভাইস চেয়ারম্যান সরাইল উপজেলা পরিষদ)।