
হাসান মিয়া,নকলাঃ “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে শেরপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শনিবার জেলার সদর উপজেলার গাজীর খামার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে ডব্লিউবিবিট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীর খামার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুল হান্নান।
যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা স্থানীয় সরকারের তামাক বিরোধী কার্যক্রমে স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করার তাগিদ দেন।
এসময় গাজীর খামার ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন
পরে পরিষদের দৃশ্যমান স্থানে তামাক বিরোধী লিফলেট লাগানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...