
শফিকুল ইসলাম,জবিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রায়ের বাকাই এলাকায় “রায়ের বাকাই স্টুডেন্ট এসোসিয়েশন” এর উদ্যোগে সম্পন্ন হয়েছে এক ব্যতিক্রমধর্মী সমাজসেবামূলক আয়োজন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেকনোলজিস্ট হিসেবে ছিলেন মোঃ সাদ্দাম হুসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি “তারুণ্যের আলো” সংগঠন। মেডিকেল শিক্ষার্থী সিয়াম ও তার সহকারীরা রক্ত পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। প্রায় ১৫০ জনের বেশি মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন। পাশাপাশি বেশ কয়েকজনের রক্তচাপ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক পরামর্শ দেওয়া হয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় উন্মুক্ত রচনা প্রতিযোগিতা, যা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে অনুষ্ঠিত হয়—৩য়-৭ম শ্রেণি, ৮ম-১০ম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি। প্রতিটি শ্রেণিক্যাটাগরি থেকে নির্বাচিত ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার হিসেবে পরিবেশবান্ধব উপহার—ফলজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। তালিকায় ছিল আম, লেবু, জলপাই, আমড়া, নিমসহ নানা জাতের বৃক্ষ।
নওগাঁ সরকারি কলেজের ভূগোল ও পরিবেশের প্রভাষক,ও ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার মোঃ নূর ইসলাম বলেন, “এই উদ্যোগ শুধু একটি প্রোগ্রাম নয়, এটি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সচেতনতায় একটি যুগপৎ বার্তা। শিক্ষার্থীদের লেখা ও পুরস্কার হিসেবে গাছ দেওয়া—এটি একেবারেই মৌলিক ও অনুকরণযোগ্য।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের আয়োজন গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরিতে অনন্য ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দর্শকদের উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রুবেল রানা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন এলাকায় সচেতনতার নতুন দ্বার উন্মোচন করেছে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...