মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় যানজট বন্ধে সেনাবাহিনীর নজরদারি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , ৩ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আরিচা – পাটুরিয়া ঘাট তরা, বানিয়াজুড়ি, পুখুরিয়া, মহাদেবপুর, বরংগাইল, টেপড়া, উথুলী এবং আরিচা-পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

আজ (৩রা জুন ২০২৫) মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী টানে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সেনা কর্মকর্ত জানান, “ঈদের আগে ৪ দিন ও ঈদের পর ৩ দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় যানজট বন্ধে কঠোর নজরদারি চলবে।”

তিনি আরও বলেন, “যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালালচক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সরেজমিনেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা
গেছে সেনা সদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ভাড়া যাচাই এবং যানজট নিরসনে সেনাবাহিনী কাজ করছেন।

এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করে যাত্রী ও স্থানীয়রা বলেন, “সেনাবাহিনী আসার পর যাত্রীদের দুর্ভোগ এবং গাড়ি চালকদের শৃঙ্খলায় এসেছে। আগে যেভাবে অতিরিক্ত ভাড়া চাইত, এখন আর তেমনটা হচ্ছে না।

যাত্রীরা বলেন এভাবে মাঝেমধ্যে সারা বছর নজর দাড়িতে রাখলে আমরা অতিরিক্ত ভাড়া থেকে রেহাই পেতাম আর যানজট থেকে মুক্ত হতাম। সন্ধ্যায় বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর নজরদারি থাকার সময় মালিক এবং শ্রমিক পক্ষের কাউকে দেখা যায় নাই।