
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে চতুল বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে মুখোমুখি হয় বোয়ালমারীর শুকদেবনগর ফুটবল একাদশ এবং গোপালগঞ্জের কাশিয়ানী ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুকদেবনগর ফুটবল একাদশ ২-০ গোলে কাশিয়ানীকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
চতুল যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. পারভেজ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবসায়ী মো. ইয়াকুব শেখ এবং সাংবাদিক ইলিয়াস মোল্লা প্রমুখ।
মাঠের ধারাভাষ্য পরিচালনা করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. বোরহান উদ্দীন, যিনি খেলার প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে তোলেন।
খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়ে মুখর ছিল পুরো মাঠ এলাকা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...