
হাসনাত তুহিন ফেনী :-ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে বন্যা প্রস্তুতি ও জেলার আইনশৃঙ্খলা নিয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন ২০২৫ইং মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পরশুরামের বল্লামুখার ভেড়ীবাধ দ্রুত নির্মাণ, বন্যার আগাম প্রস্তুতি, ফেনী ছোট নদীর বিভিন্ন অংশে খুঁটি দিয়ে অবৈধ জাল বসিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে তার বিশেষ ব্যবস্থা গ্রহণ, মহিপাল ফ্লাইওভারের আশপাশের সড়কে অবৈধ বাস কাউন্টার এবং অবৈধ গাড়ি পার্কিং না করে সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি রাখা
সহ ফেনীর বিভিন্ন সমসাময়িক সমস্যার কথা উপস্থাপন করেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বন্যা-পরবর্তী রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে। বন্যার পূর্বাভাস অনুযায়ী সব ধরণের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের উপস্থাপিত সকল বিষয় গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন(সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহাসান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক