
এস এম রুবেল ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহেন্দ্রে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবউজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকাগামী ‘মিজান পরিবহনের’ একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহেন্দ্রে থাকা চারজন পুরুষ যাত্রী প্রাণ হারান। আহত হন আরও অন্তত তিনজন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...