
এম জালাল উদ্দীন:পাইকগাছা
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।
এ সময় কৃষি কর্মকর্তা মোঃ একরামুল ইসলাম জানান, ১৯ থেকে ২১জুন পর্যন্ত ফল মেলা চলবে পাশাপাশি উপজেলাকে ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ডিসি অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপন :...
শেরপুরে ডিসি অফিসের ছাদে সোলার প্যানেল...
কালাই ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট...
কালাই ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা শুরুর...
মোসাদ প্রধানের ওয়াশিংটন সফর ঘিরে ইসরাইলে বিতর্ক
মোসাদ প্রধানের ওয়াশিংটন সফর ঘিরে ইসরাইলে...
আসামে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত
আসামে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত
সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
সৌদি আরব ভেঙে পড়ছে, দাবি ট্রাম্পের
ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি...