
হাসান মিয়া , নকলা: শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৭টায় নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুুরুল ইসলাম ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা: আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারী গোলাম কিবরিয়া ভিপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম শরিফ, সাবেক উপজেলা আমীর মুফতি খাদিমুল ইসলাম, জামায়াতের পৌর সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত প্রমুখ।
এসময় নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক