
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃনওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইন এর সময় মোসাঃ আছিয়া বেগম (৫০) নামে একজন নারীকে আটক করেছে বিজিবির সদস্যরা। ১৩ জুন শুক্রবার দুপুর ১২টার সময়ে উপজেলার জগদ্দল মাঠের মধ্যে থেকে আটক করা হয় এই নারীকে।
আটককৃত নারী যশোর জেলার ইশবপুর নামক এলাকার রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।১৪ বিজিবি জানান উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এফ এর সীমান্ত দিয়ে মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বাংলাদেশে পুশইন করেন।
সে বাংলাদেশের সীমান্ত এলাকা না চিনতে পেরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছিল। পরে কালুপাড়া বিওপির সুবেদার আইয়ুব আলীসহ সঙ্গীয় ফোর্স টহল চলাকালীন সময়ে তাকে উদ্ধার করে।
আটক নারী দীর্ঘ ১০ বছর পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। দক্ষিণ-পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে সে আয়ার কাজ করতেন বলে জানা গেছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআব্দুল মালেক জানান ভারত থেকে পুশইন হওয়ায় ওই নারীকে ১৪ বিজিবি থানায় দিয়েছেন। আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...